০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুলাভাই ও চাচা শ্বশুর নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

বাকেরগঞ্জে বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর দুই স্বজনের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দুজনকে ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী এলাকার মো. ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। শনিবার রাতে পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নববধূ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে নববধূকে বাজারে নিয়ে যান তাঁর সৎ বড় ভাসুরের বড় বোনের স্বামী মো. ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে একটি নির্জন স্থানে নিয়ে ইমরান প্যাদা ও তাঁর চাচা শ্বশুর রাকিব প্যাদা মিলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

ঘটনার প্রতিকার চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরবর্তীতে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাকেরগঞ্জ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন তিনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। পরে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে রবিবার দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুলাভাই ও চাচা শ্বশুর নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুলাভাই ও চাচা শ্বশুর নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

Update Time : ০৪:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬