০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর ভিডিও প্রকাশ: শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলামের বসতঘর ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কয়েক শ নারী-পুরুষ একত্র হয়ে তার বসতঘরটি ভাঙচুর করেন।

তাইজুল ইসলাম জামায়াতে ইসলামীর একজন নেতা। সম্প্রতি তাকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের কারণে গ্রামের সম্মানহানি হচ্ছে।

স্থানীয়দের ক্ষোভের মধ্যে রোববার সকালে কয়েক শ নারী-পুরুষ একত্র হয়ে তাইজুল ইসলামের বসতঘরটি ভেঙে গুঁড়িয়ে দেন। তবে এ ঘটনায় বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডসংক্রান্ত অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, তাইজুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তার স্ত্রী।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বসতঘর ভাঙচুরের বিষয়ে আমার এখনো জানা নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

আপত্তিকর ভিডিও প্রকাশ: শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর ভাঙচুর

আপত্তিকর ভিডিও প্রকাশ: শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর ভাঙচুর

Update Time : ০৩:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬