০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

আগামী ৪ মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। ডিপিএলের দলগুলো এত দিন দুপুরের খাবারের ব্যবস্থা করত নিজেরাই। সেখানে বেশির ভাগ সময়ই থাকত ভাত, আলু ভর্তা আর গরুর মাংসের মতো খাবার।

তবে এখন থেকে দলগুলোর খাবারের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভাত, আলু ভর্তা আর গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেওয়া হবে। শনিবার (২ মে) মিরপুরে ডিপিএল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

ডিপিএলে ক্রিকেটারদের খাদ্যতালিকার প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা… (হয়তো সহজ হবে না)। জাতীয় দল, অনূর্ধ্ব–১৯ বা “এ” দলের ক্রিকেটাররা হয়তো অভ্যস্ত। কিন্তু ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের জন্য পুরোটা বদলে ফেলা কঠিন। কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে রান্না হচ্ছে, এটা আমরা চেষ্টা করবো।’

এছাড়া ডিপিএলের য়টি ভেন্যুতে চার থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স থাকবে জানিয়ে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা বিসিবির দায়িত্ব, সবার নিরাপদ থাকা নিশ্চিত করা। আমরা যতটুকু করতে পারি, অতটুকু ব্যবস্থা করে রাখি। আমাদের প্রতিটা মাঠেই কমবেশি অ্যাম্বুলেন্স থাকবে।’

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সেমিনার

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

Update Time : ০৪:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬