৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার জীবন সিংহ ইউনিয়ন মডেল হাইস্কুলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম। এটিএম নুরুল হুদা সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জাফর আহমেদ, বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা জাসাসের সভাপতি কাজী মো. মনিরুজ্জামান এবং বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুননাহার বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে অভ্র জ্যোতি বড়াল বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিভা। তাঁর সাহিত্যকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা রয়েছে, তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের নজরুলের জীবন ও সাহিত্য সম্পর্কে আরও বেশি জানার সুযোগ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সেমিনার

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন: সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সেমিনার

Update Time : ০৫:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬