০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে ইনফান্তিনো কি ‘ফেঁসে’ যাচ্ছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংস্থাটির রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফিফা নৈতিকতা কমিটির কাছে তদন্তের অনুরোধ জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

গত সপ্তাহে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ তুলে দেন ইনফান্তিনো। ফিফাপ্রধান এর আগে মার্কিন প্রেসিডেন্টের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং সাক্ষাৎকারও দেন। এর মাধ্যমে ইনফান্তিনো ফিফার নিরপেক্ষতার নিয়মের ‘চারটি স্পষ্ট লঙ্ঘন করেছেন’ বলে অভিযোগ মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ারের।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার এথিকস কমিটিতে ফেয়ারস্কয়ার একটি অভিযোগপত্র পাঠিয়েছে। চিঠিতে ফিফা শান্তি পুরস্কারের উল্লেখ করে বলা হয়েছে, ‘একজন ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকে এ ধরনের একটি পুরস্কার প্রদান করা, ফিফার নিরপেক্ষতার কর্তব্যের স্পষ্ট লঙ্ঘন।’

ফিফা সভাপতির সংস্থার কৌশলগত দিকনির্দেশনা, নীতি ও মূল্যবোধ নির্ধারণ করার কোনো একক কর্তৃত্ব নেই বলে উল্লেখ করা হয় চিঠিতে। বিবিসি স্পোর্টস মন্তব্যের জন্য ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সাড়া পায়নি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে ইনফান্তিনো কি ‘ফেঁসে’ যাচ্ছেন

Update Time : ০৪:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫