০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি

নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিয়েছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে ৫ ছাত্রদল কর্মীকে মডেল থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- নাহিদুল ইসলাম জনি (২২), মোবারক হোসেন বেপারী (২৬), জনি গাজি (৩০), মনির এবং ফাহিম।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আতঙ্ক সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার শহরের ১৩ নং ওয়ার্ডে নির্বাচন চলাকালে ও পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় দুই গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি

Update Time : ০৪:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬