০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নূর আলমের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। তিনি টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় দুই বছর ইমামতি করেছেন। তিনি বিবাহিত ও চার সন্তানের বাবা। গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে ইমামতি করার সময় স্থানীয় একটি বাড়িতে গিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্মীয় শিক্ষা দিতেন নূর আলম। এ সূত্রে শিশুটির মায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি তাদের সম্পর্কের কিছু দৃশ্য গোপনে ভিডিও করেন বলে অভিযোগ।

পুলিশ জানায়, প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি নূর আলমকে ইমামতি থেকে সরিয়ে দেয় এবং এলাকাছাড়া করে। এরপর তিনি ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ রয়েছে।

পরে অভিযান চালিয়ে রোববার রাতে শ্রীনগরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কামরান হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ইমাম গ্রেপ্তার

Update Time : ০৪:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬