১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগ, বিএনপি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতা সাইফুলের

বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল। তবে বিএনপি ও জিয়া পরিবারের প্রতি ভালোবাসা এবং দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা অটুট থাকার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাজনীতি ছাড়ার এ ঘোষণা দেন খান সাইফুল।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ থেকে বিএনপির সকল রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘জিয়া পরিবার ও বিএনপিকে অনেক ভালোবাসি। তাই জীবনের শ্রেষ্ঠ সময়গুলো বিএনপির পক্ষ হয়ে রাজপথে ছিলাম আমরা তৃণমূলের কর্মীরা। সারা বাংলাদেশের মহানগর ও জেলা বিএনপির সিনিয়র নেতারা টাকার বিনিময়ে যেভাবে আওয়ামী লীগকে দলে ভিড়িয়েছে, বিএনপির ওপর থেকে আস্তে আস্তে মন উঠে গেছে, যাচ্ছে।’

খান সাইফুল অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিএনপিতে অন্তর্ভুক্ত করার ঘটনায় শুধু তার একার নয়, সারা দেশের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে।

তারেক রহমানের উদ্দেশে তিনি লেখেন, ‘আপনি যদি সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীদের হাহাকার একবার শুনতে পারতেন, তাহলে বুঝতে পারতেন আপনার এই দল কারা চালায়।’

পোস্টের শেষাংশে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করে তিনি লেখেন, ‘আমি স্বজ্ঞানে বিএনপির রাজনীতি ছেড়ে দিলাম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন বিএনপির পরিবার, ভালো থাকবেন তারেক রহমান।’

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগ, বিএনপি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতা সাইফুলের

Update Time : ০৯:৪৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬