৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল ও চিরকুট পাঠিয়ে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও দুটি ককটেল সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। রবিবার (১৭ মে) রাতে জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাবলুর বাড়ির সামনে থেকে এসব উদ্ধার করা হয়।

খবর পেয়ে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ও তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করেন।

চিরকুটে লেখা রয়েছে, ‘এক ঘণ্টা সময় পেলে বিএনপিদের কি হাল করবো, লাভলুর মতো তোদের জবাই করবো, পুলিশ আমাদের হয়ে কাজ করবে। আমরা ওদের টাকা দি।’

আরেক চিরকুটে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা আসবে ছয় মাস সময়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কুকুরের বাচ্চা বিএনপিদের কী হাল করবো।’ এমনকি চিঠিতে কয়েকটি অশ্লীল শব্দও রয়েছে।

চিঠিতে ১৮ জনের নাম লেখা রয়েছে। যাদের নাম রয়েছে তারা বিএনপির নেতাকর্মী বলে দাবি করছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাবলু মিয়া বলেন, ‎এর আগেও কয়েকবার চিরকুট লিখে হুমকি দিয়েছে আমাকে। আমি ও আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছি। যারা এর সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করছি। আমাদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয়, কখন যে কী ঘটে যায়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, লাল টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

ককটেল ও চিরকুট পাঠিয়ে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি

Update Time : ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬