০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ দুই যুগ পর বরিশালে তারেক রহমান, জনসমুদ্রে রূপ নিল বান্দ রোডের বেলস পার্ক

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার বরিশালে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দুই যুগ পর দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা নগরের বান্দ রোডের বেলস পার্কের সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী বেলা ১২টায় হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে গাড়িবহর নিয়ে তিনি বান্দ রোডের বেলস পার্কের জনসভাস্থলে আসেন। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বেলা ১২টা ২৭ মিনিটে তিনি জনসভার মঞ্চে পৌঁছান।

সমাবেশকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা বরিশালে আসতে থাকেন। বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (রনি) জানান, বরগুনা থেকে বহু নেতা-কর্মী রাতেই বরিশালে অবস্থান নেন, আজ ভোরেও আরও অনেকে সমাবেশে যোগ দিতে রওনা হন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে ভোরে সমাবেশে আসেন মহিলা দলের কর্মী নাসিমা বেগম ও কাকলী আক্তার। তাঁরা আগের রাতেই বরিশালে এসে আত্মীয়ের বাসায় ছিলেন। নাসিমা বেগম বলেন, ‘ফজরের নামাজ পড়ে মাঠে এসেছি। আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া নেই, শুধু চাই দেশটা সুন্দর হোক।’

সকাল থেকেই সমাবেশস্থল ছিল সাজানো-গোছানো। মাঠ ও মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত করা হয়। পূর্ব পাশে বিশাল মঞ্চ নির্মাণের পাশাপাশি নারী নেতা-কর্মীদের বসার জন্য বাঁশ দিয়ে আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। পুরো শহর ও সমাবেশ এলাকা ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে যায়।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে বিএনপির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এর আগে তিনি সর্বশেষ বরিশাল সফর করেন ২০০৬ সালের ১৪ মে।

বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে—পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান (পার্থ)। বাকি ১৯টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের দলীয় মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বাংলাদেশের মানুষের আশা-ভরসার প্রতীক তারেক রহমান। বরিশালের মানুষ তাঁর অপেক্ষায় ছিল। তাঁকে একনজর দেখার জন্য সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সমাবেশ থেকে তিনি দক্ষিণাঞ্চলের আগামীর উন্নয়নের বার্তা দেবেন।’

Tag :
About Author Information

Mohon

এনসিপির মিছিলে ‘শিবির ধর’ স্লোগান, ‘মানসিক ভারসাম্যহীনের কাজ’ বলে ক্ষমা প্রার্থনা

দীর্ঘ দুই যুগ পর বরিশালে তারেক রহমান, জনসমুদ্রে রূপ নিল বান্দ রোডের বেলস পার্ক

Update Time : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬