৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও উপরের দিকে উঠে এসেছে রাজধানী ঢাকা। দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের তীব্র সমস্যায় ভোগা এ নগরীতে সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে বায়ুমানে সাময়িক উন্নতি দেখা গেলেও সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি।

মঙ্গলবার (১৯ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAir–এর প্রকাশিত তথ্যে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এ সময় রাজধানীর বায়ুমানের সূচক (AQI) ছিল ১৭৮, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকায় ৩০০ একিউআই স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে Lahore। এছাড়া ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে Kampala। ভারতের Delhi ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ এবং নেপালের Kathmandu ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুমান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্ট বা অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে চলাফেরা ও শারীরিক কার্যক্রম সীমিত রাখতে বলা হয়ে থাকে। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, শিল্পকারখানার নির্গমন এবং অপরিকল্পিত নগরায়ণ ঢাকার বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে এ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

Update Time : ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬