০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তা ছুরিকাহত

সিলেটে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে নগরের সাগরদীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত খুরশেদ আলম সিলেট সিআইডিতে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে , সিলেট নগরের সাগর‌দীঘিরপাড় এলাকায় গতকাল রাতে এক‌টি সাইবার মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে সাদাপোশাকে অভিযান চালায় সিআইডির একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে আসা‌মি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এসআই খুরশেদ আলম আসা‌মিকে ধরতে ‌যান। তখন আসামি তাঁর বুকে ছু‌রি মেরে পা‌লিয়ে যান। পরে খুরশেদ আলমকে সহকর্মীরা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। র‌াতেই তাঁর অস্ত্রোপচার হয়েছে।

পু‌লিশের পক্ষ থেকে পলাতক আসা‌মির নাম–প‌রিচায় প্রকাশ করা হয়‌নি। তবে পু‌লিশ বলছে, হামলাকারীকে ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জা‌নিয়েছেন সিলেট কোতোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জা‌কির।

সিআইডি সিলেটের পু‌লিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, গুরুত্বপূর্ণ মামলার আসা‌মিকে গ্রেপ্তার করতে গেলে পু‌লিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পা‌লিয়েছেন আসামি। হামলাকারীকে গ্রেপ্তারের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না। আহত পু‌লিশ কর্মকর্তা হাসপাতালে চি‌কিৎসাধীন। হামলাকারীকে গ্রেপ্তার করতে অভিযান অব‌্যাহত আছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিলেটে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তা ছুরিকাহত

Update Time : ০৯:১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫