২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত হলেন মাওলানা আবুল হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল হোসাইন। দ্বি-বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে অনুষ্ঠিত ভোট গ্রহণে তিনি নির্বাচিত হন।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পর উপজেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান উপজেলা কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ শেষ হবে। এ উপলক্ষে নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ৭ নভেম্বর বরিশাল জেলা জামায়াতের উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলনে ভোট গ্রহণ করা হয়। এতে পুরুষ ও মহিলা রুকনরা ২০২৭-২০২৮ সেশনের জন্য উপজেলা আমীর নির্বাচনে ভোট দেন।

শনিবার (২১ নভেম্বর) বাকেরগঞ্জে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বরিশাল জেলা জামায়াতের আমীর ড. এস. এম. মাহফুজুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। পরে তিনি নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইনকে শপথবাক্য পাঠ করান।

দলীয় সূত্রে জানা যায়, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি নির্বাচিত হন। এ পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী থাকেন না; পদের প্রতি ব্যক্তিগত আকাঙ্ক্ষা থাকলে তা অযোগ্যতা হিসেবে বিবেচিত হয় বলে দলটির গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে।

এদিকে সদ্য বিদায়ী উপজেলা আমীর সহকারী অধ্যাপক ফিরোজ আলম ইতিমধ্যে বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত আমীর মাওলানা আবুল হোসাইন এর আগে বাকেরগঞ্জ পৌর জামায়াতের আমীরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন।

তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশাগত জীবনে তিনি উপজেলার দুধল মৌ আহমদিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার হিসেবে কর্মরত রয়েছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে টানা ৩দিনের বৃষ্টির প্রভাব, চড়া সবজির বাজারে বিপাকে ক্রেতারা

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত হলেন মাওলানা আবুল হোসাইন

Update Time : ০৯:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬