১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গারুরিয়ায় খাবারে চেতনানাশক মেশানোর অভিযোগ, অসুস্থ পরিবারের সদস্যরা হাসপাতালে

বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ভান্ডারীকাঠি এলাকার খান বাড়িতে খাবারে চেতনানাশক জাতীয় পদার্থ মিশিয়ে পরিবারের সদস্যদের অসুস্থ করে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারীকাঠি এলাকার ফারুক মাস্টার ও রফিক মেম্বারের বসতঘরে কৌশলে খাবারের সঙ্গে অজ্ঞাত কোনো চেতনানাশক বা রাসায়নিক পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। খাবার খাওয়ার পর পরিবারের কয়েকজন সদস্য তীব্র অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা ও স্বজনরা অসুস্থদের দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী পরিবারের স্বজন ও স্থানীয়দের ধারণা, চুরি বা ডাকাতির উদ্দেশ্যে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র খাবারে চেতনানাশক জাতীয় পদার্থ মিশিয়ে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা কী এবং খাবারে আসলে কী ধরনের পদার্থ মেশানো হয়েছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে অসুস্থ পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতার জন্য স্বজনরা দেশবাসী ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জ পৌরসভায় জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান কার্যক্রম উদ্বোধন

গারুরিয়ায় খাবারে চেতনানাশক মেশানোর অভিযোগ, অসুস্থ পরিবারের সদস্যরা হাসপাতালে

Update Time : ০৫:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬