২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে সংসদ ভবনে গুরুত্বপূর্ণ সভা, চার লেন সড়ক নির্মাণের দাবি জোরালো

বরিশাল, পটুয়াখালী ও বরগুনা- দক্ষিণাঞ্চলের তিন জেলার সার্বিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতি ত্বরান্বিত করতে জাতীয় সংসদ ভবনে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক (পিডি) এবং তিন জেলার নির্বাহী প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অবকাঠামোগত সমস্যা, জনদুর্ভোগ নিরসন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারী সংসদ সদস্যদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মজিবর রহমান সরোয়ার, এবিএম মোশাররফ হোসেন, নুরুল হক নুর ও শরফুদ্দিন আহমেদ সান্টু।

এদিকে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি নতুন করে সামনে এসেছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা রোধে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নকে সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা।

দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক সংসদীয় আসনে বিএনপির প্রতিনিধিত্ব থাকলেও উন্নয়ন ও মন্ত্রিসভায় প্রতিনিধিত্বের ক্ষেত্রে অঞ্চলটি প্রত্যাশিত গুরুত্ব পাচ্ছে কি না, তা নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।

সংশ্লিষ্টদের কাছে এখন দক্ষিণাঞ্চলবাসীর প্রত্যাশা- উন্নয়ন পরিকল্পনা যেন শুধু সভা ও আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং বাস্তবায়নের মাধ্যমে সড়ক, সেতু, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কলসকাঠীতে স্কুলছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, মোবাইলে আপত্তিকর ভিডিও দেখানোর অভিযোগ

দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে সংসদ ভবনে গুরুত্বপূর্ণ সভা, চার লেন সড়ক নির্মাণের দাবি জোরালো

Update Time : ১১:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬