২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে টানা ৩দিনের বৃষ্টির প্রভাব, চড়া সবজির বাজারে বিপাকে ক্রেতারা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট লঘুচাপ ও টানা বৃষ্টির কারণে বাকেরগঞ্জে সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বৃষ্টির প্রভাবে সবজির সরবরাহে বিঘ্ন ঘটায় বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে, টানা তিন দিনের বৃষ্টিতে রবি ফসলের আবাদ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারসহ উপজেলার একাধিক বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। কাঁচামরিচ ১৫০ টাকা, বেগুন ১০০ টাকা, কাঁচা শিম ১০০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা এবং শালগম ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্যান্য সবজির দামও কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড়ের প্রভাব ও টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় উৎপাদন ও সরবরাহে প্রভাব পড়েছে। ফলে স্থানীয় বাজারে উৎপাদিত সবজির পরিমাণ কমে যাওয়ায় বাইরের জেলা থেকে আসা সবজির ওপর নির্ভরতা বেড়েছে। পাইকারি বাজারেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাঁদের, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

অন্যদিকে, বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। তাঁদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাড়তি ব্যয়ের সঙ্গে সবজির ঊর্ধ্বমুখী দাম সংসারের খরচ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাজারের এই বাড়তি ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

এদিকে, টানা তিন দিনের বৃষ্টিতে মাঠের রবি ফসলের আবাদ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকলে বীজতলা ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রাখা, মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ক্রেতারা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কলসকাঠীতে স্কুলছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, মোবাইলে আপত্তিকর ভিডিও দেখানোর অভিযোগ

বাকেরগঞ্জে টানা ৩দিনের বৃষ্টির প্রভাব, চড়া সবজির বাজারে বিপাকে ক্রেতারা

Update Time : ০৪:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬