২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ হাসপাতালে এমপির ঝটিকা পরিদর্শন, দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান। বুধবার (২৫ নভেম্বর) হাসপাতাল পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা চিকিৎসা সরঞ্জাম সচল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে দালালদের চলাচলের জন্য ব্যবহৃত হাসপাতালের দুটি পকেট গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য। পাশাপাশি হাসপাতালের দেয়ালে লাগানো বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।

এ সময় হাসপাতাল থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত সব ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক যাতে এসব ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার না করেন, সে বিষয়েও নির্দেশনা দেন।

হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের খোঁজখবর নিয়ে রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন আবুল হোসেন খান। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা ও অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পাশাপাশি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।

হাসপাতালে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এক্স-রে, আলট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিনসহ প্যাথলজি বিভাগের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও সচল করার আশ্বাস দেন সংসদ সদস্য। এসব যন্ত্রপাতি চালু হলে স্থানীয় রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য অন্যত্র যেতে হবে না এবং চিকিৎসাসেবা গ্রহণের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল হোসেন খান বলেন, “সরকার স্বাস্থ্যসেবার ব্যাপারে আন্তরিক। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে এসে যথাযথ চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। হাসপাতালকে দালালমুক্ত করে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং বন্ধ থাকা যন্ত্রপাতি সচল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান (শাহিন), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয় খবর

বাকেরগঞ্জ হাসপাতালে এমপির ঝটিকা পরিদর্শন, দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

বাকেরগঞ্জ হাসপাতালে এমপির ঝটিকা পরিদর্শন, দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

Update Time : ০৪:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬