২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়া স্কুলছাত্রের ব্যাগে চিরকুট, লেখা ‘আমার মৃত্যু নিয়ে যেন তদন্ত না হয়’

পাবনা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আলিফ হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে তার স্কুলব্যাগ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার পাশাপাশি মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত না করার অনুরোধ জানিয়েছে সে।

গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে সদর উপজেলার ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। আলিফ পাবনা পৌরসভার গোবিন্দা মহল্লার সাইদুর রহমানের ছেলে। সে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাত ৯টার দিকে ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর বসে পড়ে আলিফ। ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে আলিফের স্কুলব্যাগ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, ‘আমার এটি শেষ ইচ্ছা যে আমার মৃত্যু নিয়ে যেন কোনো প্রকারের তদন্ত কার্যক্রম না হয়।’ ছোট ভাইকে কোনো মানসিক চাপ না দিতে বাবা-মায়ের প্রতি অনুরোধ জানিয়েছে সে।

মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী জানান, ট্রেনের ধাক্কায় মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় প্রথমে স্থানীয় লোকজন তাকে শনাক্ত করতে পারেননি। রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করেন। রেলওয়ে নিরাপত্তাকর্মীরা ব্যাগটি তল্লাশি করে চিরকুটটি উদ্ধার করেন।

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আলিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান। তিনি বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছিল।

Tag :
জনপ্রিয় খবর

বাকেরগঞ্জ হাসপাতালে এমপির ঝটিকা পরিদর্শন, দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

ট্রেনে কাটা পড়া স্কুলছাত্রের ব্যাগে চিরকুট, লেখা ‘আমার মৃত্যু নিয়ে যেন তদন্ত না হয়’

Update Time : ০৪:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬