৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন কৃতি ফুটবলারদের সংবর্ধনা দিলেন এমপি আবুল হোসেন খান

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ বালক ও বালিকা উভয় বিভাগে বরিশাল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী হেলিপ্যাড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি কৃতি ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আদিল হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মো. হাসনাইন আহমেদ, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ শিকদার, পৌর বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান আলিম জোমাদ্দার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু এবং পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল হোসেন খান বলেন, “প্রাথমিক পর্যায়ে খেলাধুলার বিকাশ শিশুদের মেধা, মনন ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা লাভ করে। বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হয়ে এই শিক্ষার্থীরা পুরো বাকেরগঞ্জবাসীকে গর্বিত করেছে।”

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতি ফুটবলারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন কৃতি ফুটবলারদের সংবর্ধনা দিলেন এমপি আবুল হোসেন খান

Update Time : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬