বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের পশ্চিম চরাদী রহিম খান এর পুত্র তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিয়াজ খানকে গতরাত ১:৩০ মিনিটের সময় নিজ বাসা থেকে গ্রেপ্তার করেন বাকেরগঞ্জ থানার এএসআই ফারুক হোসেন।
ঢাকা বিশেষ জজ আদালত-৬ রিয়াজ খান এর বিরুদ্ধে একটি মামলায় তিন বছরের সাজা ও নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় এর রায় প্রদান করে। আদালতের রায়ের পর রিয়াজ খান দীর্ঘ সময় পালাতক থেকে গতকাল থানা পুলিশের হাতে ধরা পড়েন
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, রিয়াজ খান একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। আমরা গোপন সংবাদ এর মাধ্যমে থানার একটি টিম আাসামীকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
মোঃ এনামুল হক 






















