১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ আটক ১

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পিস্তলসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের আরও দুই সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম তানভীর আবেদীন জুয়েল (৪১)। তবে আটক অপর দুই ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন, ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী তাদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিটকে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

খবর পেয়ে ৯৯৯-এর পক্ষ থেকে দ্রুত ধানমন্ডি থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মজিবুর রহমান। পরবর্তীতে পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম ঘটনাস্থলে থাকা ব্যক্তি ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

পরে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েলকে আটক করে।

পুলিশ জানায়, আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানার একাধিক দল এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করা হয়।

এ ঘটনায় চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং ছিনতাই হওয়া ৩৯ লাখ টাকা উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ আটক ১

Update Time : ০৪:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬