বাকেরগঞ্জ উপজেলার ৭ নম্বর কবাই ইউনিয়নে সুমন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কবাই ইউনিয়ন ত্যাগী বিএনপি পরিবার।
রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ মানববন্ধনে কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া ও নাসির উদ্দীন হাওলাদার, আবুল বাসার শিকদার, আবু রায়হান মুছা, শহিদুল ইসলাম টিপু, সোহেল মিয়া, টিপু সুলতান রবিন ও লিটন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী এবং নিহত সুমনের পরিবারের সদস্যরাও মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সুমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মোঃ আরিফুর রহমান সোহাগ 


















