১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কলসকাঠী ও হলতা খাদ্য গুদাম পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ও হলতা খাদ্য গুদাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল গুদাম দু’টি পরিদর্শন করেন। এ সময় তিনি খাদ্যশস্য সংরক্ষণ, গুদামের সার্বিক পরিবেশ, মজুত ব্যবস্থাপনা এবং সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু সংরক্ষণ ও বিতরণ কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে গুদামে সংরক্ষিত খাদ্যশস্যের মান ও মজুত পরিস্থিতি, গুদামের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি খাদ্যশস্য যাতে যথাযথভাবে সংরক্ষণ করা হয় এবং সাধারণ মানুষের জন্য পরিচালিত সরকারি খাদ্য সহায়তা ও খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা না থাকে, সে বিষয়ে নিয়মিত তদারকি করা হচ্ছে।

এ সময় খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখা এবং গুদাম ব্যবস্থাপনায় আরও সতর্ক থাকার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের এমন নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে সরকারি খাদ্যশস্যের মজুত ও বিতরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর মনিটরিং আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

তরুণ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকার ‘উদ্যোগ’ প্রকল্প

বাকেরগঞ্জের কলসকাঠী ও হলতা খাদ্য গুদাম পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

Update Time : ০৯:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬