২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলুয়ার ৬ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী ফোরকান হোসেন চৌধুরীর মতবিনিময় সভা, উঠে এলো উন্নয়ন প্রত্যাশা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ফোরকান হোসেন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামাল হোসেন চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন মৃধা, আব্দুর রহিম গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। বিশেষ করে ওয়ার্ডের অধিকাংশ রাস্তাঘাট এখনো কাঁচা এবং এখন পর্যন্ত কোনো পাকা রাস্তা নির্মিত হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। ইউনিয়ন পরিষদে যাতায়াতের প্রধান সড়কটিও দুই থেকে তিনটি স্থানে ভেঙে যাওয়ায় জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান স্থানীয়রা।

সভায় চেয়ারম্যান প্রার্থী ফোরকান হোসেন চৌধুরী বলেন, তিনি নির্বাচিত হলে ৬ নম্বর ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের চেষ্টা করবেন। পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত নলুয়া ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থের প্রতিটি টাকা জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে ব্যয় করতে চান। জীবনের এই পর্যায়ে এসে নলুয়া ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে পারাকে নিজের জন্য তৃপ্তির বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি আসন্ন নির্বাচনে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। জনগণের সমর্থন পেলে নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদও ব্যক্ত করেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধান এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন

নলুয়ার ৬ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী ফোরকান হোসেন চৌধুরীর মতবিনিময় সভা, উঠে এলো উন্নয়ন প্রত্যাশা

Update Time : ১০:৫৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬