২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে দেবরের বিরুদ্ধে কুপ্রস্তাব ও উত্ত্যক্তের অভিযোগ, গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে দেবরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপমান ও মানসিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সালমা বেগম (৩৫) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম নিয়ামতি হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। সালমা বেগম মৃত ফিরোজ হাওলাদারের স্ত্রী। অভিযুক্ত দেবরের নাম শিমুল হাওলাদার (২৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিমুল হাওলাদার তাঁর ভাবি সালমা বেগমকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এর আগে পারিবারিকভাবে এবং স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে পরিবারের অভিভাবক ও স্থানীয়রা শিমুলকে সতর্ক করেন। তবে এরপরও তাঁর আচরণে পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেছেন স্বজনরা।

অভিযোগ অনুযায়ী, সোমবার দুপুরে শিমুল আবারও সালমা বেগমকে অনৈতিক সম্পর্কে জড়ানোর জন্য চাপ প্রয়োগ করেন। এতে অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজ বসতঘরে বিষপান করেন তিনি।

ঘটনার পর পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পার্শ্ববর্তী বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ভুক্তভোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে পরিবারের পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

এদিকে, একজন নারীর নিরাপত্তা, সম্মান ও ব্যক্তিগত মর্যাদার প্রশ্নে এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Tag :
জনপ্রিয় খবর

Update Time : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬