২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে প্রাণ গেল দেড় বছরের শিশু আবদুল্লাহর

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে আবদুল্লাহ নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার সিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী ওসমান আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে বাড়ির মাটির গুদামঘরে খেলছিল আবদুল্লাহ। রাত ৮টার পর হঠাৎ কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা প্রথমে ব্যাঙের কামড় বলে ধারণা করেন। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের দুটি দাগ দেখতে পান।

শিশুটির মা ওয়াফিকা আলিফ জানান, ছেলে খেলছিল। হঠাৎ চিৎকার শুনে একটি সাপ চলে যেতে দেখেন তিনি। পরে শিশুটির ডান হাতের বগলের নিচে সাপের কামড়ের দাগ দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালের দেয়ালে টাঙানো সাপের ছবি দেখে তিনি সাপটিকে পদ্ম গোখরা বলে শনাক্ত করেন।

শিশুটির চাচা তাহসিন জানান, রাত পৌনে ১০টার দিকে প্রথমে আবদুল্লাহকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা দাশ জানান, রাত পৌনে ১০টার দিকে সাপে কামড়ানো এক শিশুকে হাসপাতালে আনা হয়। সাপের কামড় নিশ্চিত হওয়ার পর তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।

শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
জনপ্রিয় খবর

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে প্রাণ গেল দেড় বছরের শিশু আবদুল্লাহর

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে প্রাণ গেল দেড় বছরের শিশু আবদুল্লাহর

Update Time : ১১:২১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬