২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপাতলীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ঘুষ নেওয়ার অভিযোগ বিসিসির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে

বরিশাল নগরীর রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্রস্থ কমিয়ে ফেলা এবং পাইলিং না করেই কাজ চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারদের পাশাপাশি কাজ তদারকির দায়িত্বে থাকা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) এক ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধেও ঘুষের বিনিময়ে অনিয়মে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিসিসির ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী পাওয়ার হাউজের পশ্চিম পাশে ড. মমিন সড়ক (স্ব-মিল সড়ক) নির্মাণে এসব অনিয়মের অভিযোগ তুলে প্রশাসক বিলকিস জাহান শিরিনের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা মো. রাসেল হাওলাদার। রোববার (২২ নভেম্বর) ডাকযোগে রেজিস্ট্রি চিঠির মাধ্যমে তিনি অভিযোগটি পাঠান।

সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশে ব্যক্তিমালিকানাধীন দেয়াল ঘেঁষে নির্মাণকাজ চলছে। এর মধ্যে অবসরপ্রাপ্ত আজিজ পুলিশের দেয়াল প্রায় ১৫০ ফুট, খন্দকার আনোয়ার হোসেনের দেয়াল ১২০ ফুট এবং শহিদ ও জাহানারা মঞ্জিলের দেয়াল প্রায় ২৫০ ফুট দীর্ঘ। তবে এসব দেয়ালের পাশে নির্ধারিত ১০ ইঞ্চি ইটের গাঁথুনি দেখা যায়নি। সড়কের পাশে পুকুর ও ডোবা থাকলেও সেখানে পাইলিংয়ের দৃশ্যমান উদ্যোগও চোখে পড়েনি।

লিখিত অভিযোগে বলা হয়, ২০০৮ সালের পর দীর্ঘ অপেক্ষা শেষে গত ২৮ অক্টোবর সড়কটির নির্মাণকাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই নিম্নমানের ইট, বালি ও সিমেন্ট ব্যবহারের অভিযোগ ওঠে। এ নিয়ে ২৯ অক্টোবর বিকেল ৩টার দিকে স্থানীয়দের সঙ্গে ঠিকাদারদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কাজ সাময়িক বন্ধ রাখা হলেও পরে আবার আগের মতোই নির্মাণকাজ শুরু হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, প্রায় আধা কিলোমিটার দীর্ঘ ও আট ফুট ঢালাই প্রশস্ত সড়কটির দুই পাশে ১০ ইঞ্চি করে ইটের গাঁথুনি দেওয়ার কথা। কিন্তু এক পাশে গাঁথুনি দেওয়া হয়েছে। এতে আগে ১০ ফুট প্রশস্ত থাকা সড়কটি সংকুচিত হয়ে ৯ ফুটে নেমে আসছে। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল ও দেয়াল হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রয়োজনীয় পাইলিং ছাড়াই দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে।

অভিযোগপত্রে কাজের সঙ্গে যুক্ত তিন ঠিকাদার হিসেবে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবু মিয়া, জাকির হোসেন ও আজাদীর নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কাজ তদারকির দায়িত্বে থাকা বিসিসির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অনিয়ম ও দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগের বিষয়ে ঠিকাদার জাকির হোসেন বলেন, নিয়ম অনুযায়ী কাজ চলছে। এটি একটি প্যাকেজের আওতাধীন কাজ হওয়ায় শুধু একটি সড়কের জন্য নির্দিষ্ট বরাদ্দের পরিমাণ বলা সম্ভব নয়। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। অপর ঠিকাদার সাবু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিসিসির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. জাহিদুল ইসলাম জাহিদ অভিযোগের বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, এ বিষয়ে প্রকল্প প্রকৌশলী মো. মামুন-অর রশীদ ভালো বলতে পারবেন। কারণ, একবার কাজ বন্ধ রাখা হয়েছিল।

বিসিসির উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. মামুন-অর রশীদ বলেন, প্যাকেজের নিয়ম ও বিধি মেনেই সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় খবর

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

রূপাতলীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ঘুষ নেওয়ার অভিযোগ বিসিসির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে

Update Time : ০২:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬