০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী এ দেশের জনগণের ওপর বর্বর আক্রমণ চালালে তিনি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে তিনি দেশের স্বাধীনতা অর্জনে অনন্য ভূমিকা রাখেন।

স্বাধীনতাত্তোর বাংলাদেশে এক সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। ক্ষমতায় এসে তিনি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তার শাসনামলে উৎপাদনের রাজনীতি, কৃষি বিপ্লব, গণশিক্ষা বিপ্লব, শিল্প উন্নয়নসহ নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হয়। সেচ ব্যবস্থার উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রায় ১৪০০ খাল খনন ও পুনর্খননের উদ্যোগ নেন তিনি। গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে স্বল্প সময়ে প্রায় ৪০ লাখ মানুষকে অক্ষরজ্ঞান দান এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠনের মাধ্যমে গ্রামীণ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার প্রতিষ্ঠিত দল বিএনপি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বর্তমানে দলটির নেতৃত্ব দিচ্ছেন তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান।

জন্মবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, “জিয়াউর রহমান ছিলেন দেশের প্রতিটি ক্রান্তিকালে জনগণের দিশারী। মুক্তিযুদ্ধের রণনায়ক হিসেবে তিনি জাতির কাছে চিরসম্মানিত।”

কর্মসূচি:
দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স–বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।

এছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে স্থানীয় সুবিধা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সংগঠনকে ত্বরান্বিত করতে ৮ নং নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

Update Time : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬