সিলেট, ২২ জানুয়ারি—বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জেতানোর মালিক একমাত্র আল্লাহ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশের মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। বক্তব্যের এক পর্যায়ে তিনি সমাবেশে উপস্থিত ওমরাহ পালন করে আসা একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন। এরপর তাকে উদ্দেশ করে প্রশ্ন করেন, ‘আপনি তো কাবা শরীফে গিয়েছেন—কাবা শরীফের মালিক কে?’
সমাবেশে উপস্থিত সবাই মুসলমান—এ কথা উল্লেখ করে তারেক রহমান আরও প্রশ্ন করেন, এই দুনিয়া, জান্নাত ও জাহান্নামের মালিক কে? জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ।’
এরপর তারেক রহমান বলেন, ‘আপনারা সবাই সাক্ষী দিলেন—দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, সবার মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না।’
নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের আগেই একটি দল বলছে—এই দিবো, ওই দিবো, টিকিট দিবো। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি কেউ বলে, তাহলে শিরক করা হচ্ছে। সবকিছুর ওপরে শুধু আল্লাহর অধিকার।’
তারেক রহমানের এই বক্তব্যে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। তিনি ধর্মীয় বিশ্বাসের আলোকে রাজনীতিতে সততা ও দায়িত্বশীলতার ওপর জোর দেন এবং ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান।
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেতানোর মালিক আল্লাহ’ -সিলেটের জনসভায় ধর্মীয় বার্তায় নির্বাচনী রাজনীতির সমালোচনা তারেক রহমানের
-
ডেস্ক রিপোর্টঃ - Update Time : ০৩:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- ।
- ৮৩ Time View
Tag :
জনপ্রিয় খবর



















