০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের বরিশাল জনসভা একদিন পিছিয়ে ২৭ জানুয়ারি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের নির্বাচনী জনসভার তারিখ একদিন পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওইদিন বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জনসভার স্থান বেলস্ পার্ক মাঠ পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

মাঠ পরিদর্শনকালে সরোয়ার বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর বিএনপির নেতা তারেক রহমান বরিশালে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বরিশালে তারেক রহমানের নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়া বিএনপির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। নির্বাচন পরিচালনা এবং বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনে এ জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মজিবর রহমান সরোয়ার জানান, ২৬ জানুয়ারির পরিবর্তে তারেক রহমান ২৭ জানুয়ারি বরিশালে আসছেন। তাকে বরণ করে নিতে যুবক, ছাত্র ও স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এ উপলক্ষে মিছিল, সভা ও সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে।

নির্বাচনী প্রচার-প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রচারণা উদ্বোধন করা হয়েছে। একইদিন জনসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সাহেবেরহাট এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। জনগণের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রশাসনের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে সরোয়ার বলেন, অতীতে বিএনপিকে সুষ্ঠুভাবে নির্বাচন করতে দেওয়া হয়নি। বিভিন্ন সময় নেতাকর্মীদের হয়রানির শিকার হতে হয়েছে। তবে বিএনপি কোনো ধরনের ভোট কারচুপি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে চায় না বলে তিনি মন্তব্য করেন।

জনসভার মাঠ পরিদর্শনকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার চেয়ারম্যান হিসেবে বরিশালে আসছেন তিনি। এ সফরকে ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন দলীয় নেতারা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সংগঠনকে ত্বরান্বিত করতে ৮ নং নলুয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

তারেক রহমানের বরিশাল জনসভা একদিন পিছিয়ে ২৭ জানুয়ারি

Update Time : ১০:০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬