গণ অধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ বরিশাল শহরে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদের সদস্য ও কৃষিবিদ জনাব শহিদুল ইসলাম ফাহিম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমিনুল ইসলাম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল ইসলাম রাসেলসহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বর্তমান সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর-এর উপস্থিত থাকার কথা থাকলেও মন্ত্রণালয়ের জরুরি দায়িত্ব পালনের কারণে তিনি ঢাকায় অবস্থান করেন। ফলে নির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত আকারে ইফতারের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ আরিফুর রহমান সোহাগ 
















