১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

বাকেরগঞ্জ উপজেলায় অবৈধ উপায়ে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুইজনকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরাদি ও চরামদ্দি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষিজমি, ফসলি জমি, সড়ক ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অবৈধভাবে মাটি কাটা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি, আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

অডিও-ভিডিও প্রচার নিয়ে ফারজানা বেগমের অভিযোগ, ‘ভাবমূর্তি ক্ষুণ্ণের ষড়যন্ত্র’

বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

Update Time : ১১:৫৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬