১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইরানের মান্যবর রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি জাহানাবাদি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা ও সংরক্ষণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাসের মোহাম্মদ ইলিয়াস, মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আবেদ আলী, পরিচালক ইকবাল হোসেইন এবং পরিচালক মুহাম্মদ রাজ।

আলোচনায় মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক বিষয়ে মতবিনিময় এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট ক্ষেত্রে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে মানবাধিকার, শান্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎকে পারস্পরিক সম্পর্ক ও মানবাধিকারভিত্তিক সহযোগিতা আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

মাত্র ১০ হাজার টাকার জন্য নিজের ১১ মাসের সন্তান নিয়ে উধাও বাবা, বিক্রির হুমকি

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৮:৫৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬