১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু, বাবাও আশঙ্কাজনক

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাইয়ে এক ব্যক্তি নিজেও বিষপান করেছেন। এতে তিন শিশুরই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই বাবাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে ওই ব্যক্তি তার তিন শিশু সন্তানকে বিষপ্রয়োগ করেন এবং পরে নিজেও বিষপান করেন। সকালে স্বজন ও প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে চারজনকেই দ্রুত উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বাবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে পৌঁছে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। গুরুতর অসুস্থ বাবাকে স্বজনরা চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেছেন। নিহত শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু, বাবাও আশঙ্কাজনক

বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু, বাবাও আশঙ্কাজনক

Update Time : ০৯:১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬