১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলসকাঠিতে ভূমিসেবা সহায়তা কেন্দ্র: এক ছাদের নিচে ভূমি সংক্রান্ত সেবা

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের জনতা ব্যাংক রোডে স্থাপিত হয়েছে সরকারি অনুমতিপ্রাপ্ত ভূমিসেবা সহায়তা কেন্দ্র। স্থানীয় নাগরিকদের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ কেন্দ্রটি চালু করা হয়েছে।

কেন্দ্রটিতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর প্রদান, মিউটেশন/নামজারি অনলাইন আবেদন, জমির রেকর্ড সংক্রান্ত সেবা, সার্ভে ও নামজারি খতিয়ান উত্তোলন, রেকর্ড সংশোধন, মিস কেস সংক্রান্ত সেবা এবং ডিসিআর ফি পরিশোধ।

এছাড়া সার্ভে খতিয়ানে মালিকের নাম বা দাগ নম্বরে ভুল থাকলে তা সংশোধনের আবেদনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় সেবাও এখান থেকে নেওয়া যাবে।

ভূমিসেবা সহায়তা কেন্দ্রটির ইনচার্জের দায়িত্বে রয়েছেন সোহেল হাওলাদার। তিনি বলেন, “সাধারণ মানুষের কাছে সহজে ও হয়রানিমুক্তভাবে নাগরিকসেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।”

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের সেবা কেন্দ্র চালু হওয়ায় ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে দূরবর্তী সরকারি দপ্তরে যাতায়াতের ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষ সহজে প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাবেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলসকাঠিতে ভূমিসেবা সহায়তা কেন্দ্র: এক ছাদের নিচে ভূমি সংক্রান্ত সেবা

Update Time : ১২:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬