১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের দাড়িয়ালে জামাইয়ের হাতে স্ত্রী, শ্বশুর-শাশুড়ি রক্তাক্ত, পলাতক জামাই

বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাড়িয়াল ইউনিয়নে আবারও পারিবারিক সহিংসতার ভয়াবহ ঘটনা ঘটেছে। নিজের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়েছে এক জামাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দাড়িয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মন্টু হাওলাদারের ছেলে উজ্জ্বল হাওলাদার বিয়ে করেন একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তমপুর গ্রামের মোঃ মিন্টুর মেয়ে রুমানা আক্তারকে।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে প্রায় ২ মাস আগে রুমানা তার বাবার বাড়ি চলে আসেন।

গত ২ দিন আগে ওই জামাই শ্বশুর বাড়িতে আসে। আজ ভোর ৬ টার দিকে হঠাৎ ক্ষিপ্ত হয়ে সে তার স্ত্রী রুমানা, শাশুড়ি এবং শ্বশুরকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঘরের দরজা বাইরে থেকে তালা/লক করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা চিৎকার শুনে তাদের উদ্ধার করে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম), বরিশালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উল্লেখ্য, কিছুদিন আগেও একই দাড়িয়াল ইউনিয়নে এক ছেলে তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছিল। একই ইউনিয়নে পরপর এমন ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের দাড়িয়ালে জামাইয়ের হাতে স্ত্রী, শ্বশুর-শাশুড়ি রক্তাক্ত, পলাতক জামাই

বাকেরগঞ্জের দাড়িয়ালে জামাইয়ের হাতে স্ত্রী, শ্বশুর-শাশুড়ি রক্তাক্ত, পলাতক জামাই

Update Time : ০৪:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬