০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আবুল হোসেন খান কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠীস্থ আবুল হোসেন খান কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বই বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের। তিনি কলেজটির প্রতিষ্ঠাতা ও সভাপতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল, বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদিল হোসেন এবং বিশিষ্ট শিক্ষানুরাগী সেলিনা হোসেন বাবলী।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খবীর মুনসীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের পথচলা আরও আনন্দময় ও উৎসাহব্যঞ্জক হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় শিক্ষানুরাগীদের উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে আবুল হোসেন খান কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাকেরগঞ্জে আবুল হোসেন খান কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ০৯:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬