২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ বছরের গৌরবময় পথচলা, বাকেরগঞ্জে ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় বাকেরগঞ্জ সদর রোডের রিভার ক্যাফেতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক ভোরের চেতনার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. মামুন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ কাওসার ক্ষোণিশ, দানিসুর রহমান লিমন, উত্তম কুমার দাস, মিনহাজুল ইসলাম সুজন, গোলাম মোস্তফা তুহিন, মো. আবুল বাসার, জাহিদুল ইসলাম মনির, মো. সুমন ভূঁইয়া, মো. কামাল মৃধা, সৌরভ হাওলাদার, সাইদুর রহমান চুন্নু, কামরুল হাসান টিপু, নাজমুল হোসেন ও আহাদ জোমাদ্দারসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা পত্রিকাটির ২৮ বছরের পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশ ও সমাজের উন্নয়নে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারত্ব ও জনস্বার্থে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কলসকাঠীতে স্কুলছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ, মোবাইলে আপত্তিকর ভিডিও দেখানোর অভিযোগ

২৮ বছরের গৌরবময় পথচলা, বাকেরগঞ্জে ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০৩:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬