০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুর পাড়ে সবজির আড়ালে জয়নালের গাঁজা চাষ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সবজি চাষের আড়ালে গাঁজা উৎপাদনের অভিযোগে জয়নাল আবেদিন (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাখালিয়া বাজার মসজিদ সংলগ্ন একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে সবজি গাছের সঙ্গে লাগানো ১৮টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই এলাকার বাসিন্দা জয়নালকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি স্টোররুমে তল্লাশি চালিয়ে ৫৫ পুড়িয়া (প্রায় ১০০ গ্রাম) গাঁজা এবং সাদা পলিথিনে মোড়ানো আরও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জানা যায়, পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ব্যবহারের জন্য পাওয়া ছোট একটি স্টোররুমের পাশে পরিত্যক্ত জায়গায় সবজি চাষের আড়ালে তিনি গাঁজার চারা রোপণ করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, জিজ্ঞাসাবাদে জয়নাল জানিয়েছেন, তিনি গাঁজার চারা রোপণের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

পুকুর পাড়ে সবজির আড়ালে জয়নালের গাঁজা চাষ

Update Time : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬