২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

‘শিক্ষকের পাশে, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. খন্দকার আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান রোমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, শিক্ষকরা একটি জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রধান কারিগর। শিক্ষার মানোন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। আর এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই শিক্ষকদের যথাযথ পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক আরও সুদৃঢ় করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে দিবসটির আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

Update Time : ১২:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬