২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ ছাত্রী ঢাকার শ্যামপুরে উদ্ধার

বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তিন ছাত্রী হলো—বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) এবং দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪)।

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই তিন ছাত্রী। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে নিখোঁজ দুই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের সার্বিক নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নিখোঁজ ছাত্রীদের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে এসআই নাজমুল মোল্লা ও সবিতা রানীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তিন ছাত্রীকে উদ্ধার করে।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাদের বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ ছাত্রী ঢাকার শ্যামপুরে উদ্ধার

Update Time : ০৩:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬