বরিশাল জেলার আওতাধীন বাকেরগঞ্জ উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে মো. আরিফুল ইসলামকে সভাপতি, ফাহাদ আকনকে সাধারণ সম্পাদক এবং কাওসার শিকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা এবং সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যেই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মো. আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফাহাদ আকন বলেন, দায়িত্ব পাওয়ায় তারা সংগঠনের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও সক্রিয় হবে।
মোঃ জুলহাস হোসেন 


















