৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে প্রেম নিয়ে বিরোধে পাল্টাপাল্টি হামলা, বাড়িতে অগ্নিসংযোগ

নরসিংদীর মাধবদীতে প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ‘প্রেমিক’ সাজ্জাদ হোসনকে (২২) আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে মাধবদীর খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন খনমুর্দ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। তার সঙ্গে সম্পর্ক থাকা তরুণীর বাড়িও একই এলাকায়। সাজ্জাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নেয়নি তার পরিবার।

স্থানীয়দের ভাষ্য, রোববার সকালে মেয়েটি সাজ্জাদের সঙ্গে দেখা করতে যায়। এরপর মেয়েটির স্বজনরা সাজ্জাদকে কুপিয়ে জখম করে। পরে সাজ্জাদের স্বজনরা মেয়েটির বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা পেট্রল ঢেলে চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটে। এর জেরে প্রেমিকা ও তাদের স্বজনদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনা তদন্ত করে দেখার পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ করছে।’

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান সাংবাদিকদের জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কিছু মানুষের বাধায় আগুন নেভানোর কাজ যথাযথভাবে করতে পারেননি। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

নরসিংদীতে প্রেম নিয়ে বিরোধে পাল্টাপাল্টি হামলা, বাড়িতে অগ্নিসংযোগ

Update Time : ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬