২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিপ্রিয় দুধল ইউনিয়নে ফের দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

শান্তিপ্রিয় হিসেবে পরিচিত বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে আবারও সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। একই কায়দায় রাতের আঁধারে সংঘটিত এ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে আনুমানিক রাত ১১টা থেকে ১২টার মধ্যে দুধল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে খালের ওপারে ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত সদ্য প্রয়াত পুলিশ সদস্য হারুন গাজীর ছেলে মুন্না গাজীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। ঘরে বসবাসকারী একমাত্র নারী সদস্য জরিনা বেগম তাঁর মেয়ে-জামাই শিপন খানের বাসায় অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি দুধল ইউনিয়নে ধারাবাহিকভাবে একই ধরনের চুরির ঘটনা ঘটছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ ঘটনায় এলাকাবাসী বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও শশী তদন্ত কেন্দ্রের পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদারেরও আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সাজাপ্রাপ্ত পলাতক আসামি খুলনায় গ্রেপ্তার, অভিযানে বাকেরগঞ্জ থানা

শান্তিপ্রিয় দুধল ইউনিয়নে ফের দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

Update Time : ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬