৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-সন্ত্রাস নির্মূলে এমপির কঠোর বার্তা

বাকেরগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইছা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

সভায় সংসদ সদস্য আবুল হোসেন খান বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, “বাকেরগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে আমি বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।”

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

বাকেরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-সন্ত্রাস নির্মূলে এমপির কঠোর বার্তা

Update Time : ০২:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬