৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ জুন বিসিবি নির্বাচন- তফসিল ঘোষণা, তিন ক্যাটাগরিতে নির্বাচিত হবেন ২৩ পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার নির্বাচন।

শনিবার বিসিবির প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, এবারও তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন।

এর মধ্যে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে নির্বাচিত হবেন ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন পরিচালক।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে ওই তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে এবং ১৯ মে সকালে শুনানি শেষে বিকেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এছাড়া ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২১ ও ২২ মে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বাছাই শেষে ২৩ মে বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে। পরদিন ২৪ মে আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। একই দিন দুপুর ২টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

এদিকে, ২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন গ্রহণ করা হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বিসিবির বোর্ড রুমে পরিচালক নির্বাচন শেষে সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফলও ঘোষণা করা হবে একই দিন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের গারুড়িয়ায় ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি বিধ্বস্ত- খোলা আকাশের নিচে পরিবার

৭ জুন বিসিবি নির্বাচন- তফসিল ঘোষণা, তিন ক্যাটাগরিতে নির্বাচিত হবেন ২৩ পরিচালক

Update Time : ০৪:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬