০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাকেরগঞ্জে গভীর শ্রদ্ধা নিবেদন

বাঙালির ইতিহাসে ১৪ই ডিসেম্বর একটি অত্যন্ত শোকাবহ ও বেদনাদায়ক দিন—শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। সেই নীলনকশার অংশ হিসেবে তারা পরিকল্পিতভাবে হত্যা করে এদেশের শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলীসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এ উপলক্ষে বাকেরগঞ্জের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কেএম সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কামরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। এ সময় সবাই গভীর শ্রদ্ধায় নীরবতা পালন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানান।

অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বলেন, “মুক্তিযুদ্ধের সেই ক্রান্তিলগ্নে বুদ্ধিজীবীদের আত্মদান ছিল এক মহান ত্যাগের দৃষ্টান্ত। তাঁদের অবিস্মরণীয় অবদান জাতির ইতিহাসে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।”

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাকেরগঞ্জে গভীর শ্রদ্ধা নিবেদন

Update Time : ০১:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫