০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ বন্দর থেকে ১৪ বছর বয়সী স্কুলছাত্র নিখোঁজ, পরিবারে চরম উৎকণ্ঠা

নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে রবিউল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর ফিরে আসেনি। নিখোঁজ রবিউল ইসলাম কে এম এস মডেল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজের বাবা মো. মাসুম ঘরামী জানান, রবিউলের মা নাসরিন বেগম রাতে পড়াশোনা করতে বললে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় সে। এরপর থেকে চার দিন পেরিয়ে গেলেও ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন, ঠিকমতো খাওয়া-দাওয়াও করতে পারছেন না। “আমি আমার ছেলে ফিরে পেতে চাই,” বলে কান্নাজড়িত কণ্ঠে জানান তিনি।

রবিউল ইসলামের নানা বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে।

এ ঘটনায় রবিউলের বাবা নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। নারায়ণগঞ্জ বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সজিব জানান, নিখোঁজের বিষয়ে জিডি গ্রহণ করা হয়েছে এবং সব থানায় বার্তা পাঠানো হয়েছে। স্কুলছাত্রকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিখোঁজ রবিউল ইসলাম সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তার পিতা মো. মাসুম ঘরামীর মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে: ০১৭৬৫৭৬৯৬২৮

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

নারায়ণগঞ্জ বন্দর থেকে ১৪ বছর বয়সী স্কুলছাত্র নিখোঁজ, পরিবারে চরম উৎকণ্ঠা

Update Time : ০৭:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫