৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রস্তুতি সম্পন্ন

গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামীকাল শনিবার (১৮ জুলাই) বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এ উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেল থেকে সমাবেশস্থলে শেষ মুহূর্তের মঞ্চ, প্যান্ডেল ও মাইকিংয়ের কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করেন আয়োজকরা। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজকদের মতে, শনিবার দুপুর ২টায় শুরু হওয়া এ সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দাবি তুলে ধরা হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

এছাড়া প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াঞ্জী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ.কে.এম. আনোয়ারুল ইসলাম চ্যান।

এ ছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় পর্যায়ের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।

আয়োজক সূত্রে জানা গেছে, সমাবেশকে সফল করতে বরিশাল বিভাগের ছয়টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রস্তুতি সম্পন্ন

Update Time : ০৮:২৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬