২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটওভার ব্রিজের অভাবে ফের দুর্ঘটনা: হাতেম আলী চৌমাথায় ট্রাকচাপায় বৃদ্ধ গুরুতর আহত

বরিশাল নগরীর ব্যস্ততম হাতেম আলী চৌমাথায় আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ট্রাকের চাপায় এক বয়স্ক পথচারী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দিলে তাঁর দুই পায়ের ওপর দিয়ে চাকা চলে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, হাতেম আলী চৌমাথা দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী ও সাধারণ মানুষ এই সড়ক পারাপার করলেও নিরাপদ পারাপারের জন্য এখানে কোনো ফুটওভার ব্রিজ নেই। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এলাকাবাসীর ভাষ্য, অতীতেও এই চৌমাথায় একাধিক প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু বারবার দুর্ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান বাস্তবায়ন করা হয়নি।

স্থানীয়দের দাবি, অবিলম্বে হাতেম আলী চৌমাথায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, গতি নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপদ পারাপারের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাঁদের মতে, সময়মতো প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে এমন দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

এলাকাবাসী বরিশাল জেলা প্রশাসন, বরিশাল সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ফুটওভার ব্রিজের অভাবে ফের দুর্ঘটনা: হাতেম আলী চৌমাথায় ট্রাকচাপায় বৃদ্ধ গুরুতর আহত

ফুটওভার ব্রিজের অভাবে ফের দুর্ঘটনা: হাতেম আলী চৌমাথায় ট্রাকচাপায় বৃদ্ধ গুরুতর আহত

Update Time : ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬